আমাদের কথা
শিক্ষাই জাতীর মেরুদন্ড। মেরুদন্ডহীন প্রাণী যেমন দাঁড়াতে পারে না তেমনি শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি সম্ভব নয়। শিক্ষাব্যবস্থায় সৃজনশীলতা, বিজ্ঞানমনস্কতা, তথ্য প্রযুক্তির ব্যবহার, ধর্মীয় ও নৈতিক শিক্ষার ফলে একজন মানব মানুষ হিসেবে গড়ে উঠে। নৈতিকতা সম্পন্ন ও সু-শিক্ষিত মানুষ দ্বারাই জাতী গঠন সম্ভব। তাই জি.কে.পি. ডোয়াইগাঁও রবিউল উলূম দাখিল মাদ্রাসাটি উল্লেখিত বিষয় সমূহের বাস্তবায়ন করার লক্ষ্যে শিক্ষকগন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
সংক্ষিপ্ত ইতিহাস
জি.কে.পি. ডোয়াইগাঁও রবিউল উলূম দাখিল মাদ্রাসাটি ১৯৭৫ খ্রিঃ সনে এলাকার দানশীল ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী ও গোতাশিয়া, কাচিকাটা, পাটুলি তিন ইউনিয়নের সীমান্তে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় উক্ত মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। তিনটি ইউনিয়নের যথা গোতাশিয়ার প্রথম ইংরেজী অক্ষর জি. কাচিকাটার প্রথম অক্ষর কে. এবং পাটুলির প্রথম অক্ষর পি. সমন্বয়ে ডোয়াইগাঁও গ্রামে লিল্লার পুটি বিলের তীরে অবস্থিত প্রতিষ্ঠানটি জি.কে.পি. ডোয়াইগাঁও রবিউল উলূম দাখিল মাদ্রাসা নামে স্বীকৃতি লাভ করে। প্রতিষ্ঠাকালে মরহুম কাজী মহর আলী ও মরহুম কাজী গিয়াস উদ্দিন অত্র মাদ্রাসার নামে ১০৮ শতাংশ জমি দান করেন।
লক্ষ্য ও উদ্দেশ্য
আমাদের লক্ষ্য শিক্ষাব্যবস্থায় সৃজনশীলতা, বিজ্ঞানমনস্কতা, তথ্য প্রযুক্তির ব্যবহার, ধর্মীয় ও নৈতিক শিক্ষার ফলে একজন মানব মানুষ হিসেবে গড়ে তোলা এবং সু-শিক্ষিত ও নৈতিকতা সম্পন্ন মানব সম্পদ হিসেবে গড়ে তোলা।
আমাদের উদ্দেশ্যঃ সু-শিক্ষা ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনের জন্য প্রতিষ্ঠানটিকে মানসম্পন্ন মডেল হিসেবে গড়ে তোলা।